বিষাদ সিন্ধু একটি উপন্যাস এবং এর উপন্যাসিক মূল্য থাকতে পারে, কিন্তু এর সাথে বাস্তবতার মিল খুবই সামান্য। এই বইতে রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), হুসাইন (রা), কে নিয়ে যে সকল কথা এসেছে তার অধিকাংশই মিথ্যা। উপন্যাসিকরা যে কোন মুয়াবিয়া (রা) বিষয়ে হয়ত উপন্যাস লিখতে পারেন কিন্তু একটি বিষয় লক্ষ রাখা প্রয়োজন যে কোন সাধারণ ব্যক্তিকে নিয়ে সত্য-মিথ্যা মিশিয়ে উপন্যাস লিখা আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তার সাহাবাদের নিয়ে লিখা এক কথা নয়। কেননা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি জেনে শুনে স্বেচ্ছায় আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন জাহান্নামের আগুনে তার বাসস্থান নির্ধারণ করে নেয়। (মুসলিম, আস-সহীহ, ভূমিকা)। এই হাদীস থেকে বুঝা গেল কারো জাহান্নামী হওয়ার জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি একটি মিথ্যা আরোপ করাই যথেষ্ট । আর বিষাদ সিন্ধু উপন্যাসে একটি নয় বরং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তার সাহাবাদের নিয়ে অসংখ্য মিথ্যা আরোপ করা হয়েছে। (ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা)