নাকের ছিদ্রের ভেতরের চুল বড় হলে অনেকেরই সমস্যা সৃষ্টি করে। আর বিরক্তিকর এ চুল দূর করতে তাই চিমটা হাতে তুলে নেন বহু মানুষই যেটা অনুচিত।
নাকের ভেতরের চুল কখনোই চিমটা দিয়ে ওঠানো উচিত নয় কেননা এটা স্বাস্থ্যসম্মত নয়।
নাকের ভেতরের চুল কি প্রয়োজনীয়?
সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। বিশেষ করে দেহে বাইরের জীবাণু প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।নাকের ছিদ্রর ভেতরে যে চুলগুলো রয়েছে তা প্রতিদিন আমাদের শ্বাস-প্রশ্বাসকে ফিল্টার করতে সহায়তা করে।
নাকের ভেতর দুই ধরনের চুল রয়েছে।
১) একটি ধরন আমরা দেখতে পাই। এটি নাকের বাইরের দিকেই থাকে। অনেকেই এটি তুলে ফেলতে চান।
২)অন্যটি আমরা দেখতে পাই না। নাকের ভেতরের দিকে থাকে এ ধরনের চুলগুলো।
নাকের বাইরের দিকের চুলগুলো বড় ধূলিকনা থেকে নাককে রক্ষা করে।
অন্যদিকে নাকের ভেতরের দিকের চুলগুলো সূক্ষ্ম কনা ও জীবানু প্রবেশে বাধা দেয়।
নাকের চুল উঠালে কি হবে?
নাকের চুল উঠিয়ে ফেললে তা যেমন বাইরের নানা ধূলিকনা ও জীবাণু প্রবেশ করতে বাধা দিতে পারে না তেমন উঠিয়ে ফেলা চুলের শূন্যস্থানে সংক্রমণের ঝুঁকিও থাকে। নাক অত্যন্ত সংবেদনশীল এলাকা। কারণ এখানে যে ধমনীর মাধ্যমে রক্ত আসে ঠিক সেই ধমনি দিয়েই রক্ত মস্তিষ্কে চলে যায়। ফলে এখাকার যে কোনো সংক্রমণের প্রভাব মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে।নাকের চুলের ঘোড়ার প্রদাহ মস্তিষ্কে ছড়িয়ে গেলে তা মৃত্যুর কারন ও হতে পারে।
নাকের চুল বড় হলে সমাধান কী?
নাকের বড় পশম টেনে তোলা যাবে না কোনোক্রমেই। তার বদলে কিছুদিন পর পর তা কাঁচি দিয়ে ছেটে দেওয়া যেতে পারে। অন্যথায় সেখানে সংক্রমণ হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।
টুইজার ব্যবহার করবেন না
বেশিরভাগ মানুষই টুইজার ব্যবহার করে নাকের লোম তুলে থাকেন। এতে প্রচণ্ড ব্যথা সহ্য করতে হয়। এ ছাড়াও টুইজার ব্যবহারের ফলে একসঙ্গে অনেকগুলো লোম ওঠায় নাকের ভেতরের ত্বকে কিছুটা সংক্রমণও হতে পারে।
ওয়াক্সিং এড়িয়ে চলুন
বর্তমানে অনেকেই নাকে ওয়াক্স ব্যবহার করে লোম টেনে তুলেন। যা নাকের জন্য ক্ষতিকর হতে পারে। নাকের লোমগুলো আপনাকে বিভিন্ন ক্ষতিকারক জীবাণু থেকে রক্ষা করে।
তবে ওয়াক্সিং করলে নাকের ভেতরের সব লোমগুলোই উঠে আসে। এর ফলে বিভিন্ন ক্ষতিকর জীবাণু নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে সহজেই নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে।
হেয়ার রিমুভাল ক্রিম
হেয়ার রিমুভাল ক্রিমগুলোত একত কিছু কেমিকেল থাকে, যা চুলের ক্যারেটিন প্রোটিনকে ধ্বংস করে। এই ক্রিমগুলো আপনার পা এবং বুকে ব্যবহার করা যেতে পারে।
তবে এটি নাকে ব্যবহার করা উচিত নয়। এ ছাড়াও এই রাসায়নিকের গন্ধ অ্যালার্জির কারণ হতে পারে। নাকের ত্বক স্বাভাবিকভাবেই সংবেদনশীল হয়ে থাকে। তাই নাকের লোম তোলার ক্ষেত্রে সঠিক উপায় অবলম্বন করুন।
কীভাবে নাকের লোম ওঠাবেন-
নাকের লোম ওঠানোর সবচেয়ে নিরাপদ এবং সর্বাধিক ব্যবহারযোগ্য বিকল্প হলো ট্রিমিং করা বা ছেঁটে ফেলা। এজন্য ছোট কাঁচি ব্যবহার করুন। তবে বেশি পরিমাণে লোম অপসারণ করবেন না। এতে আপনারই ক্ষতি হবে।
