আদা খাওয়ার উপকারিতা এবং খাবার নিয়ম

  আদা খাওয়ার উপকারিতা এবং খাবার নিয়ম


কমবেশি আমরা সবাই জানি ফল এবং শাকসবজি আমাদের জন্য কতটা উপকারী । তাই স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের দিনে বেশ কয়েকবার রঙ্গিন খাবার খাওয়া উচিত। কিন্তু এসব ছাড়াও নির্দিষ্ট কিছু মসলারও অনেক স্বাস্থ্য উপকার আছে। নিত্য প্রয়োজনীয় মসলা আদা তন্মধ্যে অন্যতম। আদা স্বাদে খুব মজাদার। শুধু স্বাদে না গুণেও অতুলনীয়। আদায় রয়েছে শোগল, জিঙ্গিবারিন ও প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ। তাছাড়া বহু শতাব্দী আগে আদা ব্যবহার করা হতো সব ধরনের রোগ নিরাময়ের জন্য। আদা খাওয়ার উপকারিতা জেনে নেওয়া যাক।


আদা শরীরের জন্য খুব উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ-জীবাণুকে ধ্বংস করে। জ্বর জ্বর ভাব, গলা ব্যথা ও মাথাব্যথা দূর করতে সাহায্য করে। তবে রান্না করার চেয়ে কাঁচা আদার পুষ্টিগুণ বেশি। মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিস জনিত কিডনির জটিলতা দূর করে আদা।


আদার উপকারিতা: 

১। আদায় রয়েছে ভরপুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ-জীবাণুকে ধ্বংস করে দেয়, জ্বর জালা, গলা ব্যথা ও মাথাব্যথা দূর করতে সাহায্য করে। কোলেস্টেরলের স্তর কমাতে,ডায়াবেটিস নিয়ন্ত্রণে, মাইগ্রেনের ব্যথা কমাতে, কিডনি জনিত সমস্যা ও জটিলতা দূর করতে কাজে লাগে আদা। 


২। অতিরিক্ত মেদ ঝরাতে বিস্ময়করভাবে আদা সাহায্য করে। আদা ও লেবুর ডিটক্স ওয়াটার প্রতিদিন ৩-৪ গ্লাস পান করলে শরীরের অতিরিক্ত ক্যালরি বার্ন হয়। 


৩। যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য আদা ভীষণ উপকারী। আদা হজম শক্তি বৃদ্ধি করে, অস্বস্তিকর পেট ফাঁপা ও পেটে ব্যথা দূর করতে সহায়তা করে। প্রতিদিন সকালে ১ কাপ আদা চা পান করলে বদহজমের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। 


৪। কাঁচা আদার গুণ অনেক বেশি। শীতকালে বুকে কফ জমলে, শ্বাস- প্রশ্বাসে সমস্যা দেখা দিলে কাঁচা আদা সামান্য কুচি করে ২ কাপ জলে ফুটিয়ে নিন। কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিন একটি কাপে এবং সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে পান করে ফেলুন। এতে বেশ আরাম পাওয়া যায়। 


৫। আদা খুশকির সমস্যা দূর করে। স্ক্যাল্প শুষ্ক হলে খুশকির সমস্যা হওয়া স্বাভাবিক, আদা স্ক্যাল্প থেকে মরা কোষ দূর করে চুলের ভেতর পর্যন্ত পুষ্টি যোগাতে সাহায্য করে। 


৬। ঋতুস্রাব চলাকালীন অনেক মহিলাদেরই তলপেটে, কোমরে ও পায়ে ব্যথা হয়। আদা চা খেলে এই পিরিয়ড ক্র্যাম্প থেকে মুক্তি পাওয়া যায়। চাইলে আপনি আদা চা এ চিনির বদলে মধুরও ব্যবহার করতে পারেন। 


৭। কখনও বমি বমি ভাবের সমস্যা দেখা দিলে এক চাক আদা স্লাইস করে কেটে লবন দিয়ে চিবিয়ে খেলে বমি ভাব একেবারেই কেটে যায়। 


৮। জ্বর, ঠাণ্ডা লাগা, ব্যথায় আদা উপকারী। কারণ আদায় এমন কিছু উপাদান রয়েছে, যা বডি টেম্পারেচারে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শীতকালে ঠাণ্ডার সময় তাই আদা চা খেতে পারেন। 


৯। ঋতু পরিবর্তনের সময় অ্যাজমা, মাইগ্রেনের মতো সমস্যা প্রায়শই দেখা যায়। এই সময়ে ডায়েটে আদা রাখুন। সর্দি-কাশির প্রকোপের সময় মুখে আদা রাখলে, আরাম পাবেন। 


১০। গা গোলানো ও বমিভাব থেকে রেহাই পেতে কয়েক কুচি আদা চিবিয়ে খেয়ে দেখুন। সমস্যা অনেকটা কমবে। 


১১। আর্টারি ওয়ালে ব্যাড কোলেস্টেরল ও ফ্যাটি অ্যাসিড জমে করোনারি হার্ট ডিজিজের সমস্যা দেখা যায়। ফলে রক্ত চলাচলে অসুবিধে দেখা যায়। আদা রক্ত চলাচলে সাহায্য করে। লিভার ও ব্লাডে কোলেস্টেরল অ্যাবজর্বশন কম রাখতে আদা সাহায্য করে। 


১২। অতিরিক্ত ওজন ঝরাতেও আদা সাহায্য করে। টিস্যু বেশি এনার্জি ব্যবহার করায়, বেশি ক্যালরি বার্ন হয়। 


১৩। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আদা ক্যান্সার ও হার্টের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধে আদা উপকারী। 


১৪। আর্থ্রাইটিসের সমস্যায় ভুগলে সারা দিনের খাবারে অল্প পরিমাণে আদা রাখার চেষ্টা করুন। আদা দিয়ে চা খেতে পারেন, সালাদে আদার সরু, লম্বা কুচি মেশাতে পারেন। ব্যথার সমস্যা ধীরে ধীরে কমবে। ঘন ঘন ব্যথানাশক ওষুধ খাওয়ার অভ্যাস কমিয়ে আদা খেয়ে দেখতে পারেন। আর্থ্রাইটিসের ব্যথা কমাতে জিঞ্জার অয়েল উপকারী। 


১৫।. গর্ভবতী মহিলাদের সকালে খারাপ লাগার সমস্যা কমাতে আদা সাহায্য করে।


১৬। সর্দি-কাশিতে অত্যন্ত উপকারী আদা। সর্দি-কাশি হলে সকালে খালি পেটে আদা-তুলসিপাতার রস খেলে ম্যাজিকের মতো কাজ হয়। তাই দ্রুত সর্দি-কাশি সারাতে আদা খান নিয়মিত।


১৭। ক্যান্সার প্রতিরোধেও আদার উপকারিতা প্রমাণিত। শরীরের ক্যান্সার সেলগুলোকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে আদা। বিশেষ করে ওভারিয়ান ক্যান্সার সেল ধ্বংস করার ক্ষমতা রয়েছে আদার মধ্যে।


১৮। আদা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন অল্প একটু করে আদা খেলে কিছুদিনের মধ্যেই আপনার হজম ক্ষমতা অনেক উন্নত হয়ে যাবে। হজম ক্ষমতা বাড়লে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।


১৯। মাথা ধরার সমস্যায় আদা অত্যন্ত উপকারী। খুব মাথা ধরলে আদা দেয়া চা খেলে অনেকটা আরাম পাওয়া যায়। কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনাকে আরাম দেবে আদা।


২০। শরীরের নানা ব্যথা-বেদনা সারাতে আদা অত্যন্ত উপকারী। বিশেষ করে আর্থারাইটিসের সমস্যায় আদা খাওয়া খুবই ভালো। শরীরে কোথাও আঘাত লাগলেও আদা তা তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে।


এতক্ষনে আদা খাওয়ার বেশ কিছু উপকারিতা সম্পর্কে জানলাম। এখন জানবো একমাস ধরে নিয়মিত আদা খেলে শরীর সুস্থ থাকা ছাড়াও দেহে কি কি ঘটে সে সম্পর্কে।


বমিভাব অদৃশ্যঃ

আমাদের মাঝে অনেকেরই সকালে বমি বমি ভাব হয়। তবে নিয়মিত আদা খেলে দ্রুতই বমি ভাব হ্রাস পাবে। তবে বিশেষকরে গর্ভবতী মহিলা ও কেমোথেরাপি করানো ব্যক্তি এতে বেশি উপকৃত হতে পারে।


পেশীর ব্যাথা হ্রাসঃ

পেশী বা অঙ্গে ব্যাথা থাকলে প্রতিদিন আদা খেলে ধীরে ধীরে ব্যাথা নিরাময় হয়ে যায়।


অন্ত্রের গতি বৃদ্ধিঃ

নিয়মিত আদা খেলে অন্ত্রের গতি বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্য থাকলে ভালো হয়ে যেতে পারে।


কোলেস্টেরল এর মাত্রা হ্রাস করেঃ

এক মাস ধরে প্রতিনিয়ত আদা খাওয়ার ফলে শরীরে "খারাপ" কোলেস্টেরল কমে যায়। রক্তে চর্বি জাতীয় উপাদান ট্রাইগ্লিসারাইডের পরিমাণ আদাতে থাকা পদার্থ দ্বারা হ্রাস পায়।


প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ

আদা প্রদাহ প্রতিরোধী বৈশিষ্ট্য ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ঠান্ডা বা ভাইরাসে আক্রান্ত হলে এটি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে সহায়তা করে।


তাছাড়া, আদাতে শোয়াগল নামে একটি অ্যানালজেসিক প্রভাবযুক্ত একটি উপাদান আছে যা ক্যান্সার ও হ্রদরোগের বিরুদ্ধেও কাজ করে। তাছাড়া আদাতে থাকা জিঙ্গিবারিন হজমের জন্য বেশ উপকারের একটা জিনিস। এটিতে অ্যান্টি- ডায়াবেটিক প্রভাবও রয়েছে এবং মস্তিষ্কের কার্যকারিতা ও রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত করে৷


এতোক্ষণে আদা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানলাম,এখন জেনে নিই কিভাবে শতগুণে ভরা এই উপকারী মসলা খেতে হয়।


প্রতিদিন আদা খাওয়ার নিয়মঃ

প্রতিদিন আদা খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা আছে। প্রতিদিন এক টুকরো আদা লাগবে না । প্রায় ১.৫ সেন্টিমিটারের একটি বড় টুকরোকে ছোটো ছোটো টুকরা করে নিয়ে চা বা এশিয়ান ডিসের সাথে মিশিয়ে খাওয়া যায়।


তবে আদা জল খাওয়ার আরেকটা সহজ প্রণালী নীচে বর্ণনা দেওয়া হলোঃ

১. যেকোনো আকারের একটি পাত্র নিয়ে ২ কাপ পানি ফোটান।

২. ফুটন্ত পানিতে এক টুকরো আদা দেন।

৩. স্বাভাবিক আঁচে ৫-৬ মিনিট পানি ফুটে নিন

৪. ৫-৬ মিনিট পরে গরম পাত্র নামানোর পরে পানি ছেকে নেন এরপর থাকতেই আদা পানি খেয়ে নিন।


আদার পার্শ্বপ্রতিক্রিয়াঃ

প্রতিটা জিনিসের ন্যায় আদারও পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তবে তা নিতান্তই কম। আদা প্রকৃতিক উষ্ণায়নকারী গাছড়া তাই পরিমাণে বেশি সেবনে অম্বল, ডায়রিয়া বা অন্যান্য পাকস্থলী সম্পর্কিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া রক্তচাপ কমানোর ঔষধ খাওয়ার সময় আদা খেলে হীতে বিপরীত হতে পারে। তাই সর্বোপরি ডাক্তারের পরামর্শক্রমে আদা খাবেন।

Abu Naeem

হায়, আমি আবু নাঈম! আমি জ্ঞান সম্পর্কে জানতে এবং জানাতে ভালবাসি। facebook

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

কুকিজ সম্মতি

এই ওয়েবসাইটটি আপনাকে একটি ভালো ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কুকিজ ব্যবহার করে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে, আপনি কি কুকিজ ব্যবহারে সম্মত আছেন?

আরও জানুন