ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের স্বাস্থ্য উপকারিতা

  

বাংলায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের স্বাস্থ্য উপকারিতা


হেলো বন্ধুরা, হাড়ের জয়েন্টের ব্যথায় কষ্ট পাচ্ছেন বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে চোখের জল শুকিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে দৃষ্টিশক্তি। এসবই হল ওমেগা থ্রি-এর অভাবজনিত লক্ষণ। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গের সঙ্গে জড়িত। ওমেগা থ্রি নিয়মিত শরীরে প্রবেশ করলে ব্রেস্ট ক্যানসার রোধ করা যায় খুব সহজেই। এমনকি শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য এর বিকল্প খুব কম। শরীরে ওমেগা থ্রি-এর পরিমাণ সঠিক রাখতে হলে কিন্তু কোনও সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। বরং আমাদের পরিচিত কিছু খাবারেই পাওয়া যায় এই অতিপ্রয়োজনীয় পদার্থটি। যদিও বর্তমানে বাজারে এমন বহু মেডিসিন রয়েছে। তবে কি দরকার মেডিসিনের যদি আমরা আমাদের গ্রহন করা খাবারে পাই। তায় আজকে আমি দেখাব কোন কোন খাবারে আপনি সহজেই ওমেগা থ্রি পাবেন। তাহলে চলুন শুরু করি। 


মগজঃ

সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ শুক্রবারে সকাল সকাল বাজারে যাবেন। বাজারে কসাইয়ের দোকান থেকে গরুর মগজ কিনবেন। সকাল সকাল না গেলে পাবেন না। তাই আগের রাতে বুকিং দিয়ে রাখবেন বা অনলাইনে আগেই বুকিং দিয়ে রাখবেন। গরুর মগজ, মহিষের মগজ, ছাগল এবং ভেড়ার মগজে প্রচুর পরিমানে ওমেগা থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায় যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। আপনার ব্রেন ঠিক রাখতে গরু, ছাগলের মগজ খুবই কার্যকরী। তাই সবসময় চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একটা দিন মগজের ভুনা খেতে।


মাছের তৈলঃ

আমাদের যখন কেউ জিজ্ঞেস করে ওমেগা থ্রি কোন মাছে পাওয়া যায় আমরা দামী দামী অনেক তেল জাতীয় মাছের নাম বলে দিই কিন্তুর আমরা এটা ভাবি না যে ঐ ব্যক্তির এটা খাবার সামর্থ্য রয়েছে কিনা। এমনকি সাধ্যের মধ্যে পাংগাস মাছ আছে সেটা বলি না। অন্যান্য সামুদ্রিক মাছে ওমেগা থ্রি পাওয়া যায় কিন্তু এত দামী মাছ কেনো খেতে হবে যদি অল্প টাকা কেজি দরে পাংগাস মাছ হাতের কাছে পাওয়া যায়? পাংগাস মাছ একটি সুস্বাদু তেল জাতীয় মাছ। উন্নত মানের ওমেগা থ্রি পাওয়া যায় এই মাছ থেকে। ইলিশ মাছের দাম বেশি। সব সময় পাওয়াও যায় না। তাই নিয়মিত পাংগাস মাছ খান। পকেটও ঠিক থাকবে। স্বাস্থ্যও ঠিক থাকবে। তবে কেউ কেউ পাংগাস মাছ খেতে নিষেধ করে এর চাষের প্রক্রিয়ার কারনে। ময়লা পানিতে পাংগাস মাছ হয় এমন একটা মিথ্যা তথ্য দিয়ে পাংগাস মাছের পুষ্টি থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে রুই মাছ ব্যবসায়ীরা।


রুই মাছ অবশ্যই ভালো তবে পাংগাস মাছ আরো ভালো পুষ্টিকর মাছ। নোংরা জায়গায় রুই মাছও হতে পারে, তেলাপিয়াও চাষ হতে পারে তাই বলে মাছ খাওয়া বন্ধ করবো? পাংগাস পুকুরে চাষ করা হয় এবং ভালো খাবার খেয়ে বেড়ে উঠে। শুধু শুধু ব্যবসা নষ্ট করতে রুই মাছ ব্যবসায়ীরা একটা ভুয়া তথ্য দিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করার চেষ্টা করে।


তাছাড়া যে কোন মাছ যখন ভালোভাবে পরিষ্কার করে নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করা হবে মাছের মধ্যে খারাপ কিছু থাকলে সব ধ্বংস হয়ে যায়। তাই নিশ্চিন্তে পাংগাস মাছ খান।


 আখরোট

আখরোট খেতে কে না ভালোবাসে। তবে জানতেন কি এর মধ্যেও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। আখরোট খাবেন খোসাসহ। খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য উপকারী। অতি অল্প পরিমাণ আখরোটেও অনেকটা পরিমাণে ওমেগা থ্রি থাকে। মাত্র তিরিশ গ্ৰামে ওমেগা থ্রিএর পরিমাণ প্রায় আড়াই গ্রামের মতো। অর্থাৎ মাছে অরুচি রয়েছে যাদের তাঁরা বেছে নিতে পারেন আখরোট। শুধু ওমেগা থ্রি ছাড়াও এতে থাকা ম্যাঙ্গানিজ, কপার যা আপনার শরীরের জন্য উপকারী।

Abu Naeem

হায়, আমি আবু নাঈম! আমি জ্ঞান সম্পর্কে জানতে এবং জানাতে ভালবাসি। facebook

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

কুকিজ সম্মতি

এই ওয়েবসাইটটি আপনাকে একটি ভালো ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কুকিজ ব্যবহার করে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে, আপনি কি কুকিজ ব্যবহারে সম্মত আছেন?

আরও জানুন