টাক মাথায় চুল গজানোর কার্যকরী উপায়

   

টাক মাথায় চুল গজানোর কার্যকরী উপায়


হেলো বন্ধুরা, ১৮ বছর বয়স যাবার পর থেকেই শুরু হয় চুল পড়া। এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে চুলের অযত্নর কারনে হয়ে থাকে সুতরাং যাদের বয়স ১৮ এর নিচে তাড়া চুলের যত্ন নিন। এবার আসি মূল কথায়। যাদের মাথায় চুল গিয়ে টাক পড়ে গিয়েছে তাদের জন্য আজকে এই পোষ্ট। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরুকরি।



বন্দুরা একমাত্র মিনোক্সিডিল হচ্ছে টাক মাথায় চুল গজানোর কার্যকরী মেডিসিন ৷ বন্ধুরা এটা এক ধরনের লোশন যা টাক সমস্যার সমাধান করতে ৯৮% কার্যকরী। বর্তমানে বাজারে অনেক কোম্পানির মিনোক্সিডিল পাওয়া যায়। তাদের মধ্যে কমন কমন কিছু কোম্পানির মিনোডিক্সিডিল গ্রুপের মেডিসিন যেমন ধরেন-



স্কয়ারের রয়েছে এসপ্লেনডোরা, ইনসেপটার রয়েছে জেনো-গ্রো, রেনেটার রয়েছে রিগেইন, অপসোনিনের রয়েছে মিনোক্সিল, এসকেএফএর রয়েছে হেয়ারগ্রু এবং জিসকা কোম্পানির রয়েছে ট্রুগেইন। বন্ধুরা এটা সাধারণত ২ ধরনের হয় একটা ২% আরেকটা ৫% বন্ধুরা মজার বিষয় হচ্ছে ২% মেয়েদের জন্য এবং ৫% ছেলেদের জন্য। 



যাই হোক, এবার আসি ব্যবহার কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে। 


বন্ধুরা প্রতিটি লোশনের ভিতরে ১ টি করে নির্দেশনা দেওয়া রয়েছে। তবে আপনি সেই নির্দেশনাটি অনুসরণ করতে পারেন। 



যাইহোক একটানা ৬ মাস ব্যবহার করবেন (যেখানে টাকের সমস্যা সেখানে)। এবং ৬ মাস পর দেখবেন কিছুই লাভ হয় নি৷ তারপর ব্যবহার ছেড়ে দিবেন৷। আসলে এটাই ভুল। মিনোক্সিডিল চুল তৈরিতে ২-৩ বছর পর্যন্ত সময় নেই৷ শুধু এখানেই শেষ নয়। ৩-৪ দিনের বেশি দিন মিনোক্সিডিল ব্যবহার না করলে আবার নতুন করে ব্যবহার গন্য হবে। আগের ব্যবহারের দাম নেই৷ অর্থাৎ ব্যবহারের মাঝখানে যদি ৩-৪ দিন যদি কোনো কারনে ব্যবহার না করেন তাহলে আপনাকে আবার নতুন করে ব্যবহার শুরু করতে হবে। সুতরাং বুঝাই যাচ্ছে কখনো মিনোক্সিডিল ব্যবহার মিস করা যাবে না।



এবার আসি এই মিনোক্সিডিল এর খরচ নিয়ে।

বন্ধুরা এটার প্রাইজ ২% এরটা ৫০০ টাকা এবং ৫% এর টা ৬০০ টাকা তবে হ্যা জিসকা কোম্পানিরটার প্রাইজ কম তাদের ২% এর টা ৪০০ টাকা এবং ৫% এর টা ৪৫০ টাকা তবে বর্তমানে প্রাইজ কিছুটা এদিক সেদিক হতে পারে।



এবার আসি কিভাবে ব্যবহার করবেন।

বন্ধুরা ৫০০ কিংবা ৬০০ টাকার মিনোক্সিডিল প্রতিদিন ৩-৪ ফোটা করে শুধুমাত্র টাক অংশে দিবেন৷ তাই ৫০০ কিংবা ৬০০ টাকার ১ টি মিনোক্সিডিল ৩ মাস চলে যাবে। তবে একটি মিনোক্সিডিল থাকতেই আরেকটি কিনে রাখুন যাতে আর্থিক সংকটের কারনে কোন মাসে কিনতে দেরি হয় অথবা কিনতে না পারেন তবে পূর্বের ৬ মাসের ব্যবহারের কোন মূল্য থাকবে না। কারন এটি ব্যবহারে এক ধরনের হেয়ার ফলিকল তৈরি হয় কিন্তু ব্যবহার বন্ধ হলে হেয়ার ফলিকন মারা যাবে।



সুতরাং মিনোক্সিডিল চুল গজাতে সক্ষম। কিন্তু আমরা নিজেরাই এর কড়াকড়ি ডোজ সম্পন্ন করতে অক্ষম। আপনি ডোজ ঠিক মতো সম্পন্ন করতে পারলে ২০ বছরের পুরোনো টাকে চুল গজানোর সম্ভাবনা ৯৮%.

Abu Naeem

হায়, আমি আবু নাঈম! আমি জ্ঞান সম্পর্কে জানতে এবং জানাতে ভালবাসি। facebook

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

কুকিজ সম্মতি

এই ওয়েবসাইটটি আপনাকে একটি ভালো ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কুকিজ ব্যবহার করে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে, আপনি কি কুকিজ ব্যবহারে সম্মত আছেন?

আরও জানুন